বিদেশ

ফের জঙ্গির হামলায় জেরবার পাকিস্তান, মৃত বেড়ে ২৩

আবারও থানায় ঢুকে আত্মঘাতী হামলা চালাল আততায়ীরা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে।

পুলিশ সূত্রে খবর, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকার থানায় ঢুকে প্রথমে বিক্ষোভ দেখায় একদল জঙ্গি। পুলিশকর্মীরা তাদের সামাল দিতে গেলে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ৩ পুলিশকর্মীর মৃত্যুর খবর মিললেও পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩ এবং অন্যদিকে গুরুতর জখম হয়েছেন ১০ জন। পরে ঘটনার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (TJP)।

প্রসঙ্গত, গত জুলাই মাসেও পুলিশকে নিশানা করে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালিয়েছিল। সেবার উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি থানা এবং পুলিশ আধিকারিকদের সরকারি বাসভবনে পরপর দুটি আত্মঘাতী হামলা হওয়ায় ৩ পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছিল।

এই ঘটনার পর গোটা এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয় স্কুল, কলেজে ছুটি দেওয়া হয়েছে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.