জেলা

পৌরসভার পৌরপতি-র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব!

পূর্ব বর্ধমান জেলার,কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসে চোদ্দ জন কাউন্সিলরের একটি সম্মিলিত চিঠি বুধবার ইমেইল মারফত ডিএম, এসডিও, ও কালনা পৌরসভা দপ্তরে পাঠান কাউন্সিলরা। উল্লেখ্য কালনা পৌরসভায় আঠারোটি ওয়ার্ডের মধ্যে সতেরোটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন। কেবলমাত্র কালনার দুই নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী জয়ী হয়েছে। সতেরো জন কাউন্সিলরের মধ্যে তিনজন ছাড়া বাকি চোদ্দ জন কাউন্সিলর কালনা পৌরসভার পৌরপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে চিঠি দিয়েছেন।

কালনা পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী জানান, কালনা পৌরসভার পৌরপতির আমলে কাজের গতি দাঁড়িয়ে গিয়েছে, আমরা ঠিক মতন কাজও করতে পারছি না, একই সাথে পৌরপতি ঠিক সময় অফিসে আসেন না, যার ফলে মানুষের কাছে আমাদের কথা শুনতে হচ্ছে, আর সেই কারণেই আমাদের অনাস্থা। যদিও ঘটনা প্রসঙ্গে বাকি কাউন্সিলরদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি, আর চিঠির ও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.