জেলা

জমিতে চাষ করতে গিয়েই হারিয়ে গেলেন হিঙ্গলগঞ্জের যুবক। শোখের ছায়া পরিবার জুড়ে

রোজকার মতো ঐ দিনও জমিতে চাষ করতে গেছিল দিনমজুর পিন্টু দাস বয়স ২৮। সন্ধ্যের মধ্যে বাড়িতে না ফেরার সন্দেহ হয় পরিবারের লোকেদের।তাকে খুঁজতে মাঠে গিয়েই সবার হয় চক্ষু জনক গাছ হয়ে যায়। মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পিন্টু দাস কে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের ধানিখালি গ্রামে।জমিতে মোটর চালিয়ে জল সেচ করার সময় বিদ্যুৎপষ্ট হয়ে মৃত্যু হয় তার।

পেশায় এক চাষী তিনি, রোজ নির্দিষ্ট সময় মাঠে যান ও সন্ধ্যের মধ্যেই ফিরে আসেন। কিন্তু ঐদিন আর ফেরা হয়নি তার। স্থানীয় সূত্রে জানা গেছে ওই দিন মোটর দিয়ে জমিতে জল সেচ করার সময় বিদ্যুত্‍পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ২৮ বছরের ওই যুবক। তাকে দেখা মাত্রই চিৎকার শুরু করে পরিবারের লোকেরা। ঘটনাস্থলে স্থানীয়রা এসে তাকে নিয়ে যায় স্থানীয় চিকিত্‍সা কেন্দ্রে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাসনাবাদ থানার পুলিশ। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় ময়নতন্ত্রের জন্য। বর্ণ তদন্তের জন্য তাকে পাঠানো হয় বসিরহাট হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের কথায়,”অভাবের সংসারে কিছুটা সুরাহা করতেই দিন মজুরের কাজের পাশাপাশি চাষও করতেন পিন্টু।”কিন্তু তার এমন পরিনতির কথা কল্পনা করতে পারেনি কেউই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.