মুম্বাইয়ের বহুতলে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে বাইকুল্লার ঘোরাপদেব এলাকার ২৪ তলার মাদা বিল্ডিংয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।
সূত্রের খবর, ২৪ তলায় আগুন লাগার পর বেশ কিছু জন লোক প্রাণ বাঁচাতে ছাদে গিয়ে পৌছায়। সেখান থেকে ২৫ জনকে উদ্ধার করে দমকল কর্মী। এরপর দমকলের বিভিন্ন তলা থেকে মোট ১১০ কে উদ্ধার করা হয়।
তেমন কিছু ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। আগুন লাগার কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান ইলেকট্রিক মিটারে আগুন লাগার পর সেখান থেকে বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় বিল্ডিংয়ের বসবাসকারীদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে।







