বিধানসভা নির্বাচনের জন্য দেশজুড়ে পাঁচ রাজ্যে প্রচার কাজ একেবারেই তুঙ্গে। সেই মতোই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই পাঁচ রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বক্তৃতা রাখছেন এবং সাধারণ জনগণের কাছে ভোট চাইছেন। কিন্তু কেউ কেউ আবার মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে ভাইরাল সহ হয়ে যাচ্ছেন ট্রোলের শিকার।
এবার আলোচনায় উঠে এসেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক বক্তৃতা সভায় মল্লিকার্জুন খাড়গে দাবি করেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখন তাঁর জাত অন্যান্য পিছিয়ে পড়া জাতির (OBC) তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবির বিরুদ্ধে গর্জে উঠল পদ্ম শিবির। এর প্রতিবাদে বিজেপি চাইছে ভারতের নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক।







