রাজনীতি

মতুয়াদের সিএএ-তে আবেদনের অনুরোধ করলেন শান্তনু ঠাকুরের

বঙ্গে এসআইআর চালু হওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছে মতুয়ারা। সিএএ-র মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেও এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার আগে সেই সুযোগ পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছে মতুয়ারা। এই আবহে মতুয়াদের নাগরিকত্বের বিষয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর গাড়াপোতাতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। প্রতিবাদ মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরোদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের জনগণকে সিএএ-তে আবেদন করার কথা বলেন তিনি, “দয়া করে যত শীঘ্র সম্ভব আপনারা সিএএ-তে আবেদন করুন। রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে। এসআইআর-এর সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই।”কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন , “এসআইআর-এ আমাদের কোনও সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করবার জন্য এসআইআর যদি মানতে হয়, তাহলে মানব না কেন!৫০ লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের এক লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাতে কী আসে যায়।”

মতুয়াদের কোনো চিন্তার কারণ নেই বলে মন্তব্য করেন শান্তনু ঠাকুর। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করেন বনগাঁ জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ। তিনি বলেন, “সিএএ-তে আবেদন করা মানেই শান্তনু ঠাকুর আর্থিকভাবে লাভবান হবেন। সেই কারণেই আবেদন করতে বলছেন।” তিনি আরও বলেন, “পাগলের প্রলাপ বকছেন শান্তনু ঠাকুর। কোনও রোহিঙ্গা পশ্চিমবঙ্গে নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.