‘এটা বলতে পারি যে, তাদের একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি দল থাকতে হবে। একজন খারাপ খেলছে, পারফর্ম করতে পারছেন না, আপনি তাঁকে পরিবর্তন করতেই পারেন; সেটা আমি বুঝতে পারি। কিন্তু আপনি যদি ম্যান অফ দ্য ম্যাচকে পরের দিনের ম্যাচে বাদ দেন এবং অন্য কেউ তাঁর জায়গায় আসে, সেটা আমাদের ক্রিকেটার হিসেবে বুঝতে পারা অসম্ভব’ কপিল দেব।
একসময় ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূর্যকুমার যাদবকে তাদের পরবর্তী খেলায় দলে রাখেনি। সেই প্রতিপক্ষেরই বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে অন্তর্ভুক্ত করা হয়নি সূর্যকুমার যাদবকে। দলে স্থান পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। বিসিসিআই-এর নির্বাচকদের প্রাক্তন চেয়ারম্যান শ্রীকান্তও লাইভ টিভিতে ক্ষমা চেয়েছিলেন ক্ষোভের মুখে পড়ে।
উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে ৩টি শতরান করেছেন সূর্যকুমার। তবে তার পূর্বে ৪টি শতরান বর্তমান রোহিত শর্মার। সূর্য যে ভাবে এগোচ্ছেন তাতে যে কোনও দিন হিটম্যানকে ছুঁয়ে ফেলতেই পারেন।







