রাজনীতিরাজ্য

দোরগোড়ায় পঞ্চায়েত, ফায়দা তুলতে মরিয়া প্রত্যেক দল

দোরগোড়ায় পঞ্চায়েত। সরগরম বঙ্গ-রাজনীতি। গণতান্ত্রিক পরিবেশে ক্রমাগত ছড়াচ্ছে হুমকির শব্দ। বেশিরভাগ ক্ষেত্রেই এতদিন চোখা চোখা হুঁশিয়ারিতে উত্তেজনা বাড়ছিল শাসক দলের নেতা, মন্ত্রীদের কথায়। এবার তৃণমূলের অঞ্চল সভাপতিরাও হুমকির সুরে মেলাচ্ছেন তাল।

গেরুয়া দল ২০১৮ সালেও পঞ্চায়েতে জঙ্গলমহল-সহ সমস্ত প্রান্তিক এলাকায় সুফল করে। পরবর্তীতে ঊনিশ সালেও ভাল ফল করে জয়লাভ। কিন্তু ২০২১-এ ফের জঙ্গলমহল ঝুঁকেছিল তৃণমূলের দিকে। এবার নির্বাচনের পূর্বে দু-পক্ষই মরিয়া ভোটের ফায়দা তুলতে।

নির্ধারিত সূচি মেনে এগোলে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা এপ্রিল থেজে মে মাসের মধ্যে। ভোটের আগে হাতে থাকবে কমবেশি দু’টি মাস। এখনও পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল পরিমাণ অর্থ খরচ করা বাকি। রাজ্য সরকারের নির্দেশ, পড়ে থাকা সেই টাকারই একটা বড় অংশ খরচ করতে হবে গ্রামীণ সড়ক খাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.