রাজ্য

বৃহস্পতিবার ঠিক কী ঘটেছিল প্রতীক জৈনের বাড়ি ও দফতরে, অর্থ মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ ইডির

বৃহস্পতিবার সাতসকালে ইডির তদন্তকারী অফিসাররা উপস্থিত হন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। আইপ্যাকের দফতরেও হানা দেয় ইডির অফিসাররা। বেলা ১২ নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছান প্রতীক জৈনের বাড়িতে। তার বাড়িতে ঢোকার সময় মুখ্যমন্ত্রী খালি হাতে থাকলেও , প্রতীক জৈনের বাড়ি থেকে তিনি বের হন সবুজ রঙের একটি ফাইল হাতে নিয়ে। এরপর সেক্টর ফাইভের অফিস থেকেও গুচ্ছ গুচ্ছ ফাইল , হার্ডডিস্ক মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলতে দেখা যায়। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন তৃনমূল সুপ্রিমো।

তবে বৃহস্পতিবার যখন কেন্দ্রীয় সংস্থার আধিকারিক ও মুখ্যমন্ত্রী মুখোমুখি হলেন , তখন কি ঘটেছিল? সূত্রের খবর, একাধিক ডেস্কটপের মধ্যে সবেমাত্র একটি কম্পিউটার চিহ্নিত করে সাইবার ফরেনসিক এক্সপার্ট তৈরি করছিলেন ইডির আধিকারিকেরা। এরপর একটি ডেস্কটপ থেকে ব্যাকআপ নেওয়ার কাজ শুরু করেছিল তারা , এরমধ্যে সেখানে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী ও পুলিশের টিম। ডেস্কটপের ব্যাকআপ মাঝপথে বন্ধ করাতে হয় বলে অভিযোগ। এরপর যেসব ফাইল ও ডেটা বাছায় করা হয়েছিল , সেগুলি নিয়ে যায় পুলিশ।

আইপ্যাকের দফতরেও একই পরিস্থিতি ঘটে বলে ইডি সূত্রের খবর। ইডির অফিসারদের তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী ও ডিজি রাজীব কুমার। যার জেরে লন্ডভন্ড হয়ে যায় তল্লাশির কাজ। একেবারে খালি হাতেই প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোতে হয় ইডির আধিকারিকদের। যদিও ইডির অফিসারদের বিনম্রতা দেখিয়েছিলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ইডি সূত্রের খবর। বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে কী কী হয়েছে, সে বিষয়ে অর্থ মন্ত্রকের কাছে রিপোর্ট দিয়েছে ইডি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিয়েছে সিআরপিএফ। অন্যদিকে, ইডি-র সদর দফতরে এ ব্যাপারে ইতিমধ্যেই একটি ইনসিডেন্স রিপোর্ট জমা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.