বিনোদন

‘প্রধান’-এর প্রথম সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত সৌমিতৃষা! কিন্তু কেন?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর প্রথম ছবি ‘প্রধান’-এর প্রথম সাংবাদিক সম্মেলনে অসুস্থ অবস্থায় হাজির হন তিনি। জ্বর থাকায় আগে থেকে পরিকল্পনা করা সবকিছুই নষ্ট হয়ে যায় বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

সৌমিতৃষা বলেন, “এই দিনটার জন্য আমি অনেক কিছু পরিকল্পনা করেছিলাম। কীভাবে সাজব, চুলের স্টাইলটা কেমন হবে! কিন্তু সবকিছুই নষ্ট হয়ে গেল। এতটা শরীর খারাপ হয়ে যাবে বুঝতেই পারিনি। তাই এখানে পৌঁছতেও আমার দেরি হয়ে গেল। আমি কি এত চুপচাপ থাকার মেয়ে? শরীর ঠিক থাকলে এখনই আমি লাফালাফি শুরু করতাম। তবে অবশ্যই মন থেকে ভীষণ উত্তেজিত। এই দিনটার অপেক্ষায়ই তো ছিলাম এত দিন।”

৯ নভেম্বর, অর্থাৎ বৃহস্পতিবারই শেষ হয়েছে ছবির শুটিং। প্রথম ছবি তাও আবার তাঁর বিপরীতে দেব। এই অভিজ্ঞতাকে সৌমিতৃষা বলেন, “এই কাজটা করে আমার প্রাপ্তি হল ইন্ডাস্ট্রির এমন কিছু অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেলাম। নিজেকে ধন্য মনে হচ্ছে। অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন এবং দেব— এই তিন জনের সঙ্গে কাজ করে মনে হচ্ছে জীবনে কিছু একটা অর্জন করলাম। ব্যস এইটুকুই বলার।”

এই ছবিতে দেব, সৌমিতৃষা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতাশঙ্কর, বিশ্বনাথ বসু-সহ আরও অনেককে। ছবিটি ডিসেম্বর মাসে মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.