রাজনীতি

“রাজ্যের শাসক দলের নেতাদের বিধানসভার প্রতি আগ্রহ নেই ” তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের

গতকালই তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের প্রস্তাব দিয়েছিল পার্লামেন্টে এথিক্স কমিটি। আর তা নিয়েই শুরু হয়েছিল জোর সমালোচনা। এরই মধ্যে আবার উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য, মহুয়া মৈত্রের পার্লামেন্টের অ্যাকাউন্ট দেশের বাইরে ৩ জায়গা থেকে লগইন করা হয়েছিল। আর তার মধ্যে রয়েছে আমেরিকাও।

দলীয় বিধায়কদের বিধানসভায় উপস্থিতি ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র কটাক্ষ করে বলেন, “তৃণমূলের বিধায়করা মনে করেন যে, বিধানসভায় গরহাজির থেকে ওই সময়টা এলাকায় থাকলে বেশি করে ‘তোলাবাজি’র সুযোগ পাওয়া যাবে। তাই তাঁদের বিধানসভার প্রতি আগ্রহ নেই।”

সুকান্ত মজুমদার এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে বলেন, “শুধু বিধায়করাই নন, আমি যেহেতু সংসদ সদস্য তাই ওনাদের দলের সর্বোচ্চ সংসদ সদস্য নেতাকেও তো লোকসভার অধিবেশন চলার সময় সংসদে বেশিরভাগ সময়ই দেখা যায় না।”

প্রসঙ্গত, এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভায় বিধায়কদের জন্য রীতিমতো হাজিরা খাতা চালু করার উদ্যোগ নিয়েছে। তাই এবার থেকে তৃণমূল বিধায়কদের বিধানসভায় এসেই খাতায় সই করতে হবে। বেরনোর সময়েও খাতায় সই করেই বিধানসভায় ছাড়তে হবে শাসক দলের বিধায়কদের।অধিবেশনে শাসক দলের অনেক বিধায়কই উপস্থিত থাকেন না বলে অভিযোগ দীর্ঘদিন। এমনকী, গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে ভোটাভুটির সময়েও দেখা মেলে না অনেক বিধায়কের । আবার অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, অধিবেশন চলাকালীন দলকে না জানিয়েই বিদেশে অথবা দেশের মধ্যেই কোথাও বেড়াতে চলে গিয়েছেন কোনও কোনও বিধায়ক। বিধানসভায় অধিবেশন চলাকালীন শাসক দলের বিধায়কদের উপস্থিতি নিয়ে বার বারই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ ব্যাপারে যখনই কড়া ব্যবস্থার পথে শাসক দল ঠিক তখনই শাসক দলকে নিশানা করল বঙ্গ বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.