বিনোদন

দ্যা রেলওয়ে মেন – দর্শকের দরবারে ফিরল আটের দশকের সেই ভয়াবহ ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি

দর্শকের দরবারে ফিরল আটের দশকের সেই ভয়াবহ ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেল দ্যা রেলওয়ে মেন।

এই সিরিজের হাত ধরে দর্শকের দরবারে ফুরল ভোপাল গ্যাস দুর্ঘটনার সেই দগদগে স্মৃতি। চার পর্বের এই সিরিজের শুরু থেকেই রয়এছে একটা টানটান উত্তেজনা। কিছুদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কালা পানি। সিরিজটি দারু জনপ্রয় হয়েছে। দ্যা রেলওয়ে মেন সেই জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গেল।চার পর্বের সিরিজে কে কে মেনন, আর মাধবন, দিব্যেন্দু এবং বাবিল জাস্ট ফাটাফাটি। এছাড়াও দিব্যেন্দু ভট্টাচার্য, সানি হিন্দুজা, জুহি চাওলা, রঘুবীর যাদব, মন্দিরা বেদী এবং ফিলিপ রোশ সহ প্রতিটি কাস্টের চোখ ধাঁধানো পারফরম্যান্স এক কথায় দর্শকের মন জিতে নিয়েছে।

নিখুঁত চিত্রনাট্য আর হাইপ্রোফাইল স্টার কাস্টের সমন্বয়ে দ্য রেলওয়ে মেন এই বছরের সেরা ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম হয়ে থাকবে। চার-পর্বের সিরিজের প্রতিটি প্রায় এক ঘণ্টার। প্রতিটি দৃশ্য আপনাকে ভোপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে সংযোগ করতে সাহায্য করবে।

প্রথম দিনেই রেলওয়ে কর্মী হয়েছিলেন সেই চরিত্রে বাবিল। আর পুলিশ সদস্যের ভূমিকায় দিব্যেন্দু। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রেলওয়ের মহাব্যবস্থাপক। সেই চরিত্রে রয়েছেন মাধবন।

কিন্তু, কিছু পরিস্থিতি এতটাই মর্মস্পর্শী যা দ্যা রেলওয়ে মেনকে মুক্তির দিনই জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। এই সিরিজের নির্মাতা কিন্তু, দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই খুব সুন্দরভাবে বাস্তবের ভয়বহতার সঙ্গে ট্র্যাজিডিকে এক সুতোয় বেঁধেছেন। গোটা সিরিজটি দেখলে কিন্তু, কোনও ত্রুটি খুঁজে বের করা
অসম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.