দেশ

মধ্য প্রদেশের স্কুলের ঘটনায় সাসপেন্ড ২ পড়ুয়া , স্কুলসহপাঠীকে কম্পাসের কাঁটা দিয়ে বারবার আঘাত

মধ্য প্রদেশের স্কুলে এক পড়ুয়াকে কম্পাস দিয়ে আঘাত করার অভিযোগ উঠল ২ ছাত্রের বিরুদ্ধে। ঘটনায় ওই ২ ছাত্রকে স্কুল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ প্রথমে কোনও পদক্ষেপ না নিলেও পরে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ তৈরি করা হয় স্কুলের উপর। নির্যাতিতার বাবা-মা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বলে জানা গিয়েছে।

এরপরেই পুরো ঘটনাটি থানায় পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর সক্রিয় হয়ে ওঠে পুলিশ। সেই সঙ্গে দুই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ তৈরি করা হয় স্কুলের উপর। চাপে পড়ে নড়েচড়ে বসেন স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে দুই অভিযুক্ত সহ তাদের অভিভাবকদের চিঠি দিয়ে ডেকে পাঠানো হয়েছিল। চিঠিতে ভুক্তভোগী ছাত্রীকে জ্যামেতির কাঁটাকম্পাস দিয়ে অভিযুক্তরা ১০০ বার আঘাত করেছিল বলে জানায়। এতে চতুর্থ শ্রেণির ছাত্রীটি শারীরিক যন্ত্রণায় বিপর্যস্ত হয়েছে বলেও অভিযুক্তদের পরিবারকে জানিয়েছিল স্কুল।

অমানবিক ঘটনায় জড়িত থাকার জন্য শাস্তি হিসেবে দুই ছাত্রকে স্কুল থেকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়েছে বলে রবিবার জানিয়েছেন অধ্যক্ষ রমা শর্মা। সেই সঙ্গে নির্যাতিতার বাবা-মা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন। ভুক্তভোগীর পরিবার আইনি পদক্ষেপ নেওয়ায়, স্কুলের পক্ষ থেকে থানায় নতুন করে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন স্কুলের অধ্যক্ষ। এদিকে চতুর্থ শ্রেণির ভুক্তভোগী ছাত্রীটি জানিয়েছে, তার উপর অভিযুক্তদের শারীরিক নির্যাতন এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার ওই দুই ছাত্র তাকে হয়রানি করেছিল বলে অভিযোগ করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে পড়ে গিয়েছিল শোরগোল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার মধ্যপ্রদেশের ইন্দোরের স্কুলের ঘটনায়, নতুন করে তৈরি করেছে আতঙ্ক। সেইসঙ্গে এই ধরনের অপরাধ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেনসমাজতত্ত্ব বিদরাও।

_____________________________________________________

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.