সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ না দেবার অপরাধে এক ১৩ বছরের কিশোরের শিরচ্ছেদ করল ‘সিরিয়ান ডেমোক্রিটিক ফোর্সেস’ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। এমন এক হাড় হিম করা ভিডিও প্রকাশ্যে আসলো সমাজ মাধ্যমে। যা দেখে গোটা বিশ্ব হতবাক।
মৃত ওই কিশোরের নাম ওমর মুস্তফা হাসান। আলেপ্পো শহরের আল-শেখ মাকসুদ পাড়াতে বসবাস করত। গত ২০শে নভেম্বর এসডিএফ এর সদস্যরা ওই কিশোরকে অপহরণ করে। তাঁকে জঙ্গি গোষ্ঠীতে যোগদান করানোর জন্য অপহরণ করা হয়। কিন্তু ওই কিশোর জঙ্গি গোষ্ঠীতে যোগদান করতে অস্বীকার করলে তার শিরচ্ছেদ করে।যদিও ওই কিশোরের শেষ ইছা ছিল বন্দুকের গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার।







