দেশ

বোমাতঙ্ক, হুলুস্থুলুস দিল্লীর স্কুলে!

ফের সাত সকালে বোমা হামলার হুমকি দিল্লির এক স্কুলে। মঙ্গলবার সকালেই দক্ষিণ দিল্লির পুষ্প বিহারের অমৃতা স্কুলের কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে। সেই ই-মেলে জানানো হয় স্কুলে বোমা রাখা হয়েছে। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়। স্কুল চত্বরে পৌঁছেছে বম্ব স্কোয়্যাড। স্কুল বিল্ডিংয়ে চলছে তল্লাশি।

 

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দিল্লির পুষ্প বিহারে অমৃতা স্কুলে সকাল ৬ টা ৩৫ নাগাদ একটি হুমকি মেইল আসে। সেখানে জানানো হয়, স্কুলে বোমা রাখা হয়েছে। এরপরই স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটমাস্থলে যায় পুলিশ। সঙ্গে পৌঁছায় বম্ব স্কোয়াডও। পুলিশ জানিয়েছে, স্কুল চত্বরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই গোটা স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.