নবদ্বীপ শহরে রাস উৎসবের সূচনা যে ভাবেই হয়ে থাকুক, বর্তমানে শাক্ত ও বৈষ্ণব ধর্মের মেলবন্ধনে এক আনন্দ উৎসবের রূপ নিয়েছে এই জগৎ বিক্ষাত রাস উৎসব। যেখানে শাক্ত মতের বিভিন্ন দেব দেবীর মূর্তীর পাশাপাশি পুজিত হন, বৈষ্ণব ধর্মের বিভিন্ন দেবদেবীও। আর নবদ্বীপ শহরের আবেগ তথা ঐতিহ্যের পুজোর অন্য তম হলো শহরের যোগনাথ তলা শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতা। যাকে ঘিরে ঐতিহ্য, আবেগ ভাল বাসা জরিয়ে আছে সমগ্র নবদ্বীপ বাসী, তথা সকলের।
এই পুজোর নির্দিষ্ঠ কিছু ব্যাতিক্রমি নিয়ম বা প্রথা আছে যা আজও বর্তমান, তার মধ্যে অন্যতম, হলো এই দেবীর শোভাযাত্রা ও নিরঞ্জন পর্ব হয় বেহারার কাঁধে চেপে, সেই ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখেই মঙ্গলবার সম্পন্ন হলো নবদ্বীপ যোগনাথ তলার শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার নিরঞ্জন পর্ব, আর এই শোভাযাত্রাকে ঘিরে শহরে দেখা মিললো জনপ্লাবন। আট – থেকে আাশি শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেলো সকলকে।
এদিন সকাল নির্দিষ্ঠ সময়ে পুজো মন্ডপ থেকে দেবী প্রতিমাকে বেহারার কাঁধে করে প্রথমে শহরের পোড়ামাতলা, রাজাবাজার হয়ে পুনরায় পোড়ামাতলা হয়ে আনুমানিক বিকেল পৌনে পাঁচটায় পীড়তলা লেকে এ এসে সম্পন্ন হয় এই নিরঞ্জন পর্ব। আর শহরের এই দীর্ঘ পথের ধারে, বাড়ির ছাদ সহ রাস্তার দু ধারেও ছিলো হাজার হাজার মানুষের ভীড়।







