এ যেন এক রূপকথার গল্প। পুকুরে ডুব দিলে নাকি রোগা শরীর নাকি মোটা হয়ে যায়। শুধু রোগা না এই পুকুরে স্নান করলে বিভিন্ন রোগমুক্তি ঘটে। এমনই বিশ্বাস সাধারণ মানুষের। তাই হাওড়া ও তার পার্শ্ববর্তী জেলা থেকে মানুষ আসেন এই পুকুরে স্নান করতে। বহু বছর ধরে এই পুকুরটি মোটা পুকুর নামে পরিচিত।
সূত্রের খবর, এক সময় এই পুকুরটি বিশাল আয়তনের একটি ঝিল ছিল। পরবর্তীতে একটু বিশাল আকার এর পুকুরে পরিণত হয়েছে। যারা এই পুকুরে স্নান করতে আসে তারা সাথে তেল,হলুদ, সিঁদুর এবং চালের ছোট্ট একটি পুটুলি নিয়ে আসেন। স্নানের আগে পুকুর ঘাটের সামনের “পাকুর গাছে” তেল হলুদ ও সিঁদুর লাগানো রীতি রয়েছে। তারপর সেই হলুদ মেখে পুকুরে স্নান করতে হয়। পুকুরের পারেই আছে মা চণ্ডীর মন্দির। স্নান করে মা’কে নিজের হাতেই পুজো করেন ভক্তরা। ভক্তরা মনস্কামনা জানান মায়ের কাছে। এতেই নাকি বিভিন্ন রোগ মুক্তি ঘটে ভক্তদের। মনস্কামনা পূর্ণ হলে তারপর আবার পূজো দিয়ে যান ভক্তরা। বর্তমান সময়ে দাড়িয়েও এই পুকুরে ভক্তি নিয়ে স্নান করতে আসেন মানুষ।






