দেশবিদেশ

মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা মোদীর

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইদেনকে পরাজিত করে জয় লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। গত ২০ শে জানুয়ারি সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেই সমাজ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র শুভেচ্ছা বার্তা পাঠালেন ট্রাম্পকে।

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালী ভারতের সঙ্গে দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। একাধিকবার ভারতের মাটিতে এসে মোদীর সঙ্গে বৈঠক করেন নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে জো বাইডেন ক্ষমতায় আসার পর কিছুটা হলেও আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে চির ধরেছিল। তবে এবার ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সমস্ত সমস্যা, মিটে যাবে বলে আশাবাদী দুই দেশ। গতকাল মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই সেই বন্ধুকে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেরি করলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটার হ্যান্ডেলে ট্রাম্পকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী।

এক্স হান্ডেলে পোস্ট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম রাষ্ট্রপতি হিসাবে আপনার ঐতিহাসিক অভিষেকের জন্য আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন।আমি আবারও একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য, আমাদের উভয় দেশের উপকার করতে এবং বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত গঠনের জন্য উন্মুখ। সামনের একটি সফল মেয়াদের জন্য শুভ কামনা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.