কলকাতা

সাত সকালে কলকাতায় পথ দুর্ঘটনা, মৃত ১

ফের একবার খাস কলকাতায় বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো ১ আরোহীর। আজ সকালে ঘটনাটি ঘটেছে বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ডহারবার রোডে। মৃত ব্যক্তির নাম শুভদীপ বিজলি (‌৩০)‌। সকালে রাস্তায় টহল দেওয়ার সময় আহত ব্যক্তিটিকে দেখতে পায় পুলিশ। তারপর তাকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে তা এখনো জানতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তীব্র গতিতে যাওয়া একটি গাড়ি ওই বাইকটিকে জোরে ধাক্কা মারে। নাকে মারার পরই বাইক সমেত আরোহী রাস্তার ধারে ছিটকে পড়ে যায়। তবে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ওই গাড়িটি। এরপর পুলিশ টহল দিতে এলে ওই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে প্রাণ হারায় ওই ব্যক্তিটি। এই ঘটনা তদন্ত করছে ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশ তদন্ত করে জানতে পারে মৃত ব্যক্তির বাড়ি মহেশতলার ময়নাগড় এলাকায়। পেশায় মিস্ত্রির কাজ করেন তিনি।

কিন্তু কোন গাড়ির সঙ্গে সেই ধাক্কা লাগল? কেনই বা সেই গাড়িটি পালিয়ে গেল? সত্যিই কি এটা সাধারণ পথ দুর্ঘটনা? না এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য? তদন্তে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.