জেলা

সুন্দরবনে ধান কাটতে আধুনিক প্রযুক্তি, হাতে নয় মেশিনেই কাটা হচ্ছে ধান

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্থ হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশায় পড়ে যায়। তার উপর এবার ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ার বেকায়দায় পড়েছে কৃষকরা। তবে ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না। এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান।

সুন্দরবন এলাকার কৃষকরা এখন ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ধান কাটতে অনিহা প্রকাশ করে ক্ষেতেই পাকা ধান ফেলে রেখেছে। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে। এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটের কৃষকদেরকে অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে ১ ঘন্টায় ৬০০ গ্রাম পেট্রোল খরচে ১বিঘা জমির ধান কাটা সম্ভব। এমন আধুনিক যন্ত্রে এবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কালিতলা এলাকায় চাষীদের মধ্যে সাড়া পড়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.