মৃত শিশুর নাম সুমি সিং (৩) । সুমির জন্মের পরেই তার মায়ের মৃত্যু হয়। এরপর থেকে এক রক্তি শিশুটির বাড়ির পাশেই তার পিসি- পিশেমশাই ও তার ছেলে রঞ্জিত সরদার দেখভালের দায়িত্ব নেয়। বৃহস্পতিবার সকালে শিশুটিকে বাড়িতে চা বিস্কুট খাইয়ে রঞ্জিত সহ পরিবারের সদস্যরা মাঠে কাজে যায়। তবে রঞ্জিতের কয়েক মাস আগে বিয়ে করা স্ত্রী সাথী সরদার বাড়িতে ছিল। সে সবাইকে জানায় পড়ে গিয়ে সুমি অসুস্থ হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দারা তাকে দ্রুত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকদের অনুমান শিশুটি কোন ভাবে বিষ খেয়েছে। সে কথা কানাঘুষো শুনতে পেয়ে বাড়িতে থাকা সাথী সর্দারকে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করে। এলাকার এক ব্যক্তি কিছু চাল নিয়ে এসে বলে যে শিশুটির ক্ষতি করেছে সে এই চাল খেলে রক্ত বমি করে মারা যাবে। তখন সাথী সেই চাল খেতে অস্বীকার করে এবং জানায় শিশুটিকে দুধের সঙ্গে বাড়িতে থাকা বিষ মিশিয়ে সে নিজে হাতে খাইয়ে দিয়েছে। কারণ হিসাবে বলে তার থেকেও শিশুটিকে বাড়ির সদস্যরা বেশি ভালোবাসে। তাই সে এই কাজ করেছে। এলাকার বাসিন্দারা এবং পুলিশ প্রশাসন পুরো বিষয় শুনেই একেবারেই হতবাক। অভিযুক্ত সাথীর কুকীর্তির কথা পুলিশ জানতে পেরে আটক করে নিয়ে যায় । শনিবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তের স্বামী সহ এলাকার বাসিন্দারা তার কঠিন শাস্তির দাবি জানিয়েছে।
Read Next
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
Related Articles
Check Also
Close
-
দুর্ঘটনা ডিএসপিতে, ক্ষোভ দেখা গেলো নিরাপত্তা চেয়েMarch 14, 2024







