সকালের খাবার নিয়ে মায়ের সঙ্গে ঝামেলার পর উদ্ধার ছেলের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর শহরে।
পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার সকালে মা নিজের বছর ১৭ কিশোরের জলখাবার তৈরি না করায় তা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল কিশোরের। খানিকক্ষণ বাকবিতন্ডার পর রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর। দীর্ঘ ক্ষণ বাড়ি না ফেরায় কিশোরের বাবা-মা পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ ডায়েরি করার জন্য। তাকে অপহরণ করা হয়েছে, এই মর্মেও অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে আশপাশের এলাকায় কিশোরের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। দু’দিন পরে নিকটবর্তী রেললাইনের ধারের একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই কিশোর আত্মঘাতী হয়েছে। তাঁর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এটা শুধুমাত্র আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারন খতিয়ে দেখছে পুলিশ।







