বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে আবারও গেরুয়া শিবিরের বিরুদ্ধে কটাক্ষের সুর মুখ্যমন্ত্রীর। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি। বললেন, দুর্নীতির প্রমাণ করে দেখাতে। দুর্নীতি নিয়ে মিথ্যে প্রচার করে যাচ্ছে বিরোধী দল।কেজরিওয়াল-হেমন্ত সোরেনকে কেন গ্রেফতার করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সেদিন সভা থেকে ফের মুখ্যমন্ত্রীর ফের নিশানা কেন্দ্রীয় এজেন্সিকে।তিনি বলেছেন, এনআইএ-সিবিআই ভাইভাই। ভূপতিনগরে অভিযানের পরেই পুলিশকে জানিয়েছে এনআইএ এমনটাই অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আজই এনআইএ-র তরফে দাবি করা হয়েছে। তাঁরা প্রথমে ভূপতিনগর থানাকে জানিয়ে তবেই তারা অভিযানে গিয়েছিল।







