মধু হলো এমন একটি উপাদান যার গুণাগুণের কোন শেষ নেই। মধুর বিশেষ গুণের জন্য আয়ুর্বেদিক শাস্ত্রে এবং চিকিৎসা শাস্ত্রে মধুর স্থান অপরিহার্য। প্রতিদিন যদি নিয়ম করে মধু খাওয়া যায় তবে নিশ্চিত উপকার পাওয়া যাবে। খাঁটি মধু যদি প্রতিদিন নিয়ম করে খাওয়া যায় তবে এটা প্রমাণিত সত্য যে, শরীরে কোনরকম রোগব্যাধির উপদ্রব হয় না। বিশেষজ্ঞদের কথায় আমরা জানতে পারি মধুতে রয়েছে প্রায় ৪৫ রকমের খাদ্য উপাদান। ২৫ -৩৭ শতাংশ আছে গ্লুকোজ, ৩৪- ৪৩ শতাংশ আছে ফ্রুক্টোজ, ০.৫-৩.০ শতাংশ রয়েছে সুক্রোজ এবং ৫ -১২ শতাংশ আছে মন্টোজ। ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ থাকে খনিজ লবণ এবং ১১ শতাংশ এনকাইম। ২৮৮ ক্যালরি পাওয়া যায় ১০০ গ্রাম মধু থেকে।
বিশেষজ্ঞদের মতে,মধু কখনো গরম কিছুতে ব্যবহার করা উচিত না। মধু গরম জিনিস, এদিকে আরো গরম জিনিসের সাথে মিশিয়ে খেলে এটি আমাদের শরীরের জন্য ঠিকঠাক নয়। এমনভাবে নিয়মিত হলে শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। মধুর স্বাভাবিক তাপমাত্রা ১৪০ ডিগ্রির থেকে কম। গরম দুধে বা গরম অন্য কিছুতে মধু মেশালে মধুর উপাদানগুলো বিষ হয়ে যায় এবং স্বাস্থ্যের জন্য সেটা খুবই বিপজ্জনক হতে পারে।







