সাত সকালে জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত ২ শ্রমিক। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা হাটপুকুর এলাকায়। মোটরসাইকেলে করে কাজে যাওয়ার সময় পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ৪ চাকার গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছে ২ শ্রমিক চিন্ময় নন্দী ও অজয় বাউরী। সেই ২ জন আহত কে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বাইকে করে কাজে যাচ্ছিল দুই শ্রমিক চিন্ময় ও অজয়। কাছে যাওয়ার পথে পিছন থেকে ধাক্কা মেরেছিল বড় গাড়িটি। কিছুক্ষণ পরে ঘটনা স্থলে উপস্থিত হয় কাঁকসা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তারা।







