অনেকেই আছেন যারা বাসি রুটি খাওয়া একেবারেই পছন্দ করেন না। তবে এই রেসিপিটি খেলে কেউ বুঝতেই পারবে না যে এটি আপনি আগের দিনে বেচে যাওয়া রুটি দিয়ে করেছেন।
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেবে অনেকেই বাসি রুটি ফেলে দেন। তবে জানলে হয়তো অবাক হবেন বাসি রুটি আর ঘরে থাকা সবজি দিয়ে আপনি বাড়িতেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন মজাদার পাস্তা। কিন্তু কিভাবে বানাবেন? চলুন জেনে নেওয়া যাক
উপকরণ
১. ২ থেকে ৩ টে বাসি রুটি,
২. ৩ টেবিল চামচ সাদা তেল
৩. ১ চা চামচ আদা – রসুন বাটা
৪. ২ টো পেঁয়াজ কুচি
৫. ১ টা টমেটো কুচি
৬. টুকরো করে কেটে নেওয়া গাজর, বিনস, বাঁধাকপি
৭. ২ টো ডিমের ঝুড়ি
৮. স্বাদমতো নুন আর লঙ্কা কুচি
৯. হাফ চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো
পদ্ধতি:
প্রথমে রুটি গুলো সরু সরু করে কেটে নিতে হবে। এরপর একটা প্যানে তেল গরম করে তাতে আদা রসুন দিয়ে ভেজে নিতে হবে। এরপর কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে। এবার একে একে সবজি গুলো দিয়ে কড়াই ঢেকে সেদ্ধ করে নিন। সব সেদ্ধ হয়ে গেলে কাটা রুটি গুলো দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর সব মসলা আর স্বাদমতো নুন মিশিয়ে নামিয়ে ফেললেই তৈরি হয়ে যাবে বাসি রুটির পাস্তা।







