খেলাধুলা

বাঁক খাওয়ানো ফ্রি কিক দিয়ে মেসি হারালেন ইকুয়েডরকে!!

লিওনেল মেসির সেই ট্রেডমার্ক ফ্রি কিক আবারও দেখা গেল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। বাঁক খাওয়ানো সেই বাঁ পায়ের সেই ফ্রি কিক ইকুয়েডরের জালে জড়িয়ে পড়ে। হতভম্ব হয়ে গোলকিপার দেখেন এই মেসির ম্যাজিক। বল জালে জড়িয়ে পড়তে না পড়তেই ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। ২০১৬ বিশ্বকাপের যোগ্যতা পর্ব চলছে।

দীর্ঘ সময় পর বিশ্বকাপের বল গড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। ৪৮ টি দল অংশগ্রহণ করবে এই ইভেন্টে। দক্ষিণ আমেরিকা থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা এসে দাঁড়াবে চার থেকে ছয়। সপ্তম দলটি ইন্টার কন্টিনেন্টাল প্লে অফের মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ইকুয়েডরের বিরুদ্ধে জয়ের ফলে বিশ্বকাপের বাছাইপর্বে পরপর ২২ টি ম্যাচ জিতলো নীল সাদা জার্সি। আর্জেন্টিনা ৭৭ মিনিটে ফ্রি কিক পায়। ইকুয়েডরের মিডফিল্ডার কাইসেদো একটি বিপজ্জনক জায়গায় ফাউল করেন লাওতারো মার্টিনেজকে। তরপরই সেই মেসি ম্যাজিক দেখার সৌভাগ্য হয় ও প্রায় ২০ গজ দূর থেকে মেসির সেই বাঁক খাওয়ানো গোল সবাইকে মূগ্ধ করে দেয়। আজ থেকে ১৬ বছর আগে এইরকমই একটি গোল করেন কলম্বিয়ার রুবেন দারিও বাস্তোস। ২০০৭ সালে এই ম্যাচটি হয় ভেনিজুয়েলা ও কলম্বিয়ার মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.