খেলাধুলা

কাবাডির পর এবার বিশ্ব মাতালো ভারতের খো খো দল

ভারতের মাটিতে অনুষ্ঠিত প্রথম খো খো বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হলো ভারতের পুরুষ ও মহিলা দল। রবিবার দিল্লিতে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ দল ৫৪-৩৬ পয়েন্টে নেপালকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। এর আগে ভারতের মহিলা দল নেপালকে ৭৮-৪০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতে নেয়।

পুরুষদের ফাইনালে ভারতের অধিনায়ক প্রতীক ওয়াইকার এবং টুর্নামেন্টের তারকা খেলোয়াড় রামজি কাশ্যপ দলকে অসাধারণ নেতৃত্ব দেন। প্রথমার্ধেই রামজির স্কাই ডাইভে নেপালের সুরজ পুজারাকে আউট করে ভারত দারুণ শুরু করে। সুয়াশ গারগেটে ভারতকে মাত্র চার মিনিটে ১০ পয়েন্ট এনে দেন।

প্রথম টার্নেই ২৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। নেপাল চেষ্টা করেও স্বাগতিকদের ড্রিম রান আটকাতে পারেনি। দ্বিতীয় টার্নে নেপালের জবাব ছিল কিছুটা ভালো, তবে অধিনায়ক প্রতীক ওয়াইকার এবং আদিত্য গণপুলে ভারতকে ২৬-১৮ ব্যবধানে এগিয়ে রাখেন।

তৃতীয় টার্নে ভারত আরও আগ্রাসী হয়ে খেলে। প্রতীকের নেতৃত্বে একাধিক স্কাই ডাইভ এবং রামজি কাশ্যপের দুর্দান্ত পারফরম্যান্সে স্কোর দাঁড়ায় ৫৪-১৮। চতুর্থ টার্নে নেপাল লড়াই চালিয়ে গেলেও প্রতীকের নেতৃত্বে মেহুল, সুমন বর্মনের মতো ডিফেন্ডাররা ভারতকে অপরাজিত রাখে।

গ্রুপ পর্বে ব্রাজিল, পেরু ও ভুটানকে হারানোর পর ভারত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ এবং সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছায়।

ভারতের এই জয়ের মাধ্যমে খো খো বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা জাগিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.