রাজ্য

৪ বছর পর নিয়োগ হতে চলেছে ক্লার্ক পদে

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট খালি পদে নিয়োগের জন্য ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ২০১৯ সালে এই ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া হয়েছিল শেষবারের মতো। এই পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার জন এলডিএ সরকারের বিভিন্ন দপ্তরের সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে।

সরকারি সূত্রের খবর, এইবার এই পরীক্ষার মাধ্যমে ৫৩০০ জনকে নিয়োগ করা হবে বলে। পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কটি শূন্য পদ আছে সেটি পরে জানিয়ে দেওয়া হবে। পিএসসি থেকে জানা গেছে আগামী বছরের জুন মাসে হতে পারে এই পরীক্ষাটি। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা শুরু হবে ৮ই ডিসেম্বর এবং শেষ হবে ২৯ শে ডিসেম্বর। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.