পুলিশের গাড়ির ধাক্কাতেই মৃত্যু হলো আরেক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার কালিগঞ্জ থানার দেবগ্রাম রাজ্য সড়কে। মৃত পুলিশকর্মীর নাম শেখ শামীম রেজ্জা। পুরুলিয়া জেলার কর্মরত পুলিশ ছিলেন তিনি।ঘটনার পরই ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা।
জানা গেছে, মঙ্গলবার রাতে মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েছিল ওই পুলিশ কর্মী। সেই সময় অসচেতন অবস্থায় কালিয়াগঞ্জ থানার একটি পুলিশের গাড়ি তাকে ধাক্কা দেয়। সেখানেই অশেষ অবস্থায় পড়ে যায় সে। তারপর তাকে গাড়িতে করে দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ কর্মীরা। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। তারপর ই ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরির দাবিতে সেই রাস্তাতেই বিক্ষোভ করতে থাকে স্থানীয়রা।
পুলিশের আশ্বাসে স্থানীয়দের সেই প্রতিবাদ বন্ধ হয়।







