জেলা

যাত্রী সেজে ট্রেনে উঠে চুরি! অভিযুক্তকে হেপাজতে নিল জিআরপি

যাত্রী সেজে এসি কামরা ট্রেনে উঠে চুরি করার ঘটনায় এক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে বেশ কিছু চুরির সামগ্রী উদ্ধার করল পূর্ব বর্ধমান কালনা জিআরপির পুলিশ আধিকারিকরা। শুক্রবার দুপুরে অভিযুক্ত ব্যক্তি সারবান সাহা- কে ফের কালনা মহকুমা আদালতে পাঠিয়ে তিন দিনের পুলিশি হেফাজত চাইলো কালনা জিআরপি।
কালনা জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ তারিখ নবদ্বীপ স্টেশনে থেকে হাটে বাজারে এক্সপ্রেস থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে কালনা মহকুমা আদালতে পরের দিন তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়। পুলিশে হেফাজতে থাকাকালীন তার থেকে টাকা, আধার কার্ড এবং একটি ব্যাগ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে টাকার পরিমাণ কত, কতগুলি আধার কার্ড সে বিষয়ে তদন্তের স্বার্থে পুলিশ কিছু জানায়নি। পুলিশ সূত্রে আরও জানা যায়, বিভিন্ন ট্রেনে চুরির ঘটনায় অভিযুক্ত যুক্ত। তাকে নিজেদের হেফাজতে ফের নিয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে কালনা জিআরপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.