পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা মহাবিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার। যার শুভারম্ভ করেছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র। গতকাল থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগীতা হয়। আজ শেষ দিনে অনেক খেলার ফাইনাল সহ, এই পিংলা কলেজের অন্যতম বিশেষত্ব ছাত্র-শিক্ষক, শিক্ষক-শিক্ষাকর্মীদের বিভিন্ন প্রতিযোগীতা। যা নজর কাড়ে কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের। দুই দিন ব্যাপী এই বার্ষিক প্রতিযোগীতা আজ শেষের পর সকল সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ থেকে একাধিক অধ্যাপক ও অধ্যাপিকা। কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র জানায়- কলেজের এই প্রতিযোগীতায় যারা সফল হয়েছে তারা বিদ্যাসাগর বিদ্যালয়ে খেলার সুযোগ পাবে। সেই সাথে তিনি বলেন, পড়াশুনার সাথে শরীরচর্চার জন্য খেলাধূলা অতি আবশ্যক, যা দেহ ও মনকে সুস্থ রাখে।
Read Next
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
Related Articles
Check Also
Close
-
ভাটপাড়া পুরসভার পুকুর ভরাটের অভিযোগ, ঘটনাস্থলে বিএলআরওMarch 30, 2024







