জেলা

ভাটপাড়া পুরসভার পুকুর ভরাটের অভিযোগ, ঘটনাস্থলে বিএলআরও

ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুনগ্রামে পুকুর ভরাটের অভিযোগ পেয়েই ঘটনাস্থলে ছুটলেন ব্যারাকপুর-১ ব্লকের বিএলএলআরও দীপঙ্কর রায়। বৃহস্পতিবার বিকেলে তিনি পুকুর ভরাট সরজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন। জগদ্দল থানার পুলিশ জেসিবি মেশিন বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে, বিদ্যাধরপুর মৌজার ৪৪০ দাগে ছয় কাঠা আয়তনের পুকুর ভরাটের কাজ জোরকদমে চলছিল। জেসিবি মেশিন মাটি লেভেল কর হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর ভরাট রুখে দিলেন বিএলএলআরও দীপঙ্কর রায়। তিনি বলেন, এদিনই তাঁর কাছে পুকুর ভরাটের খবর আসে। তড়িঘড়ি তিনি ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ এসে জেসিবি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। দীপঙ্কর বাবু বলেন, মালিককে নোটিশ করা হবে পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। কিন্তু পুকুর খনন না করা হলে মালিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.