উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্তে কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী Ashok Kirtania। রবিবার তিনি সীমান্তবর্তী একাধিক এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের পর মন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “পশ্চিমবঙ্গে কোনও অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না।”
তিনি জানান, সীমান্তের যেসব অংশে এখনও কাঁটাতারের কাজ সম্পূর্ণ হয়নি, সেই ফাঁক গলেই অনুপ্রবেশকারীরা পালানোর চেষ্টা করছে। দ্রুত ওই অংশগুলিতে কাঁটাতার নির্মাণের কাজ শেষ করার দাবি জানান তিনি। পাশাপাশি সীমান্তে নজরদারি আরও জোরদার করার উপরও গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর এই পরিদর্শন ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।







