দোর গোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। কোমর বেঁধে ভোট প্রচারে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। সেরকমই ঘাটাল লোকসভা কেন্দ্র সমস্ত রাজনৈতিক দলের প্রচারের ব্যস্ততা চলছে তুঙ্গে । এবার সেখানে বিজেপি ও তৃণমূলের পক্ষ থেকে রয়েছে দুই হেভিওয়েট প্রার্থী। তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছে গত দুইবারের সংসদ অভিনেতা দেব। শুক্রবার ভোটের প্রচারে গিয়ে কর্মী-সমর্থকদের একতার বার্তা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী।
২০১৪ সালে প্রথম তিনি রাজনৈতিক ময়দানে পা রাখেন। তারপর থেকে টানা দুইবার সংসদ হয়েছিলেন। সম্প্রতি কিছুদিন আগে রাজনীতি ছেড়ে দেওয়া নিয়ে জোর জল্পনা উঠেছিল। তবে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দপাধ্যায়ের হস্তক্ষেপে থেকে গেলেন অভিনেতা। এবার ২০২৪ এর নির্বাচনে তারকা প্রার্থীদের লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। ভোটের প্রচারে নেমে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী দেব। প্রথমেই প্রচারে নেমে তিনি দাসপুরের ধূপ কারখানায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। তারপর থেকে জোর কদমে চলছে র্যালি, জনসংযোগ ও জনসভা।
এরইমধ্যে ঘাটালে আহত হয়েছিল এক চিত্র সাংবাদিক। তার বাড়ি গিয়ে তৃণমূল প্রার্থী অনেকটা সময় অতিবাহিত করেন ও কুশল সংবাদ নিয়েছেন।এমনকি ভোটের প্রচারের ফাঁকে তারকা প্রার্থীকে দেখা গেল খোশ মেজাজে ব্যাট হাতে ক্রিকেট খেলতে। এছাড়াও একের পর এক চলছে জনসভা। গতকাল নারায়ণগড় থেকে ডেবরা জনসংযোগ সারলেন ঘাটালের তারকা তৃণমূল প্রার্থী।
পাশাপাশি জনসভা সারলেন ডেবরা অডিটোরিয়াম। যেখানে ভির ছিল চোখে পরার মতো। জনসভাতে তারকা প্রার্থীর মুখে বারংবার উঠে এসেছে ঘাটাল মাস্টার প্লানের বাস্তবায়িত করার বিষয়। এছাড়াও দেব নিজের অভিজ্ঞতার কথা জানালেন। এমনকি কর্মী-সমর্থকদের মধ্যে একতা বজায় রাখার বার্তা দিলেন দেব।
জনসভা থেকে দেব জানিয়েছেন, ‘সবাই নেতা হতে চান। কিন্তু একটা জিনিস বুঝেছি। বড় জিনিস হল সম্মান। কর্মীরা সম্মান চান। আপনারা যা যা বলবেন, আমি তাই তাই করব। ২০১৯ সালের অভিজ্ঞতা ভাল ছিল। আমি ভোট শিখেছিলাম। ২০১৪-এ লোকসভা, ২০১৬ সালে বিধানসভা ভোটের সময় পার্টির হয়ে নানা জায়গায় ঘুরেছি। ২০২১ সালেও তাই করেছি। এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয়েছে, তৃণমূলের সংগঠন সবচেয়ে শক্তিশালী। আমাদের ধারেকাছে কেউ নেই। আমার মনে হয়, তৃণমূলকে অন্য কোনও দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল।’







