জেলা

আজব কান্ড! প্রাক্তন মন্ত্রীর দেহ দান মেডিকেলে

বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের দেহ দান করা হল। ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেলে।

সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ৩ রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ,রাজস্থান ও ছত্রিশগড়ের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই গেরুয়া ঝড়। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড় জয়ে বঙ্গ বিজেপিতে আনন্দের জোয়ার বীরভূম জেলাতেও। গতকাল সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ের সামনে ঢাক ঢোল বাদ্য সহকারে গেরুয়া আবির খেলা হয়।

আর এদিকে মালদা মেডিকেলে দেহ দান করা হল বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ শ্রদ্ধা জানানোর পর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র জানিয়েছেন, “নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। একাধিকবার রাজ্যের মন্ত্রীত্ব সামলেছেন। প্রাণী সম্পদ বিকাশ দফতরের পূর্ণমন্ত্রী ছিলেন নারায়ণবাবু। মঙ্গলবার সকালে এসএসকেএমে মৃত্যু হয় নারায়ণবাবুর। কলকাতায় তাঁর চক্ষু দান হয়েছে। আমরা নারায়ণবাবুর দেহ মেডিকেল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.