ফের বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক জ্যোতিষীর পঁচা গলা দেহ। ঘটনাটি ঘটেছে বর্ধমান-২ ব্লকের জামতলা মোড়ের শিলেপাড়খ এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, একাই থাকতেন এক অজ্ঞাত পরিচয়ের জ্যোতিষী।বেশ কিছুদিন ধরেই ওই জ্যোতিষীকে এলাকায় দেখা যাচ্ছিল না এবং এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল।স্থানীয়রা ওনার বাড়িতে গিয়ে দেখেন দরজা বন্ধ এবং একটি জানলা খোলা ছিল সেখান থেকে এলাকাবাসীরা উঁকি দিয়ে দেখেন ঘরের মধ্যে পড়ে আছেন ওই ব্যক্তি। তত্ক্ষণা শক্তিগড় থানার খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশমর্গে পাঠায়। এলাকাবাসী মৃত জ্যোতিষীর সঠিক পরিচয় দিতে পারেনি । ওনার বাড়ির দেয়ালের গায়ে জ্যোতিষ শাস্ত্রের বোর্ডে নাম লেখা ছিল জ্যোতিষ শ্রী শিবনারায়ণ শাস্ত্রী, বয়স আনুমানিক ৬৫ বছর।







