ভারত তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট আই পি এল। আইপিএলের নাম শুনলেই ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বাসিত হয়ে ওঠে। ২০২৩ আইপিএলে মোট ১০ টি টিম খেলবে। এবারের লীগ মার্চ মাসের ৩১ তারিখ থেকে শুরু হবে।
গতবারের ২০২২ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটানস। এবারের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন টিম ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে। এই ম্যাচ অনুষ্ঠিত হবে গুজরাটের হোম গ্রাউন্ড আমেদাবাদে।
প্রথম ম্যাচেই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই তারকা হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনির দল। ২৮ মে ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম খেলা রয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে। এই ম্যাচ এপ্রিল মাসের পয়লা তারিখে পাঞ্জাবের হোম গ্রাউন্ড মোহালিতে অনুষ্ঠিত হবে। ২০২৩ আইপিএলে ২১ মে পর্যন্ত চলবে লীগ পর্যায়ের খেলা। তারপরেই শুরু হবে কোয়ালিফাইং ম্যাচ। লীগ পর্যায়ে মোট ৭০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লীগের খেলায় প্রতিটি দল মোট ১৪ টি ম্যাচ খেলার সুযোগ পাবে।
কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে ম্যাচ রয়েছে এপ্রিল মাসের ৬ তারিখে। এই ম্যাচ অনুষ্ঠিত হবে কেকেআর বনাম আরসিবির মধ্যে। লীগ পর্যায়ের ৭ টি ম্যাচ ইডেনেই অনুষ্ঠিত হবে। কেকেআরের মালিক শাহরুখ খানের ‘ পাঠান ‘ মুভি হিট হওয়ার পর তাঁকে ভিআইপি বক্সে বেশ খুশ মেজাজে দেখবেন ক্রিকেটপ্রেমীরা।







