গত এক সপ্তাহে চারটি শিশুর মৃত্যু হয়েছে হাবরার শান্তিনিকেতন নার্সিংহোমে। এসডিও বারাসত নোটিস জারি করে বেসরকারি ওই নার্সিংহোমটি বন্ধ রাখতে বলেছেন। স্বাস্থ্য দফতরের নোটিস পাওয়ার পর নার্সিংহোম বন্ধ রাখা হয়েছে জানিয়েছেন কর্তৃপক্ষ।
নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, শিশুগুলির মৃত্যু হয়েছিল কলকাতার বেসরকারি হাসপাতালে, শিশুগুলি এই নার্সিংহোমে জন্ম হয়েছিল। জন্মের কয়েকদিন পরে অসুস্থ হয়ে পরায় বাড়ির লোকজন শিশুদেরকে নিয়ে কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেইখানেই মৃত্যু হয়েছে। এই ঘটনা তীব্র চঞ্চলা ছড়িয়েছে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে , ১৭ নভেম্বর ও ২০ নভেম্বর শান্তিনিকেতন নার্সিংহোমে সুস্থভাবে জন্ম হয়েছিল দুটি পরিবারের কন্যা সন্তানের। অভিযোগ, নার্সিংহোমে সদ্যোজাত জন্মানোর পর অসুস্থ হয়ে পড়ে। একদিন পর থেকেই শিশুদের জ্বর আসে এবং খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। হাবড়ার শান্তিনিকেতন নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করতে চাইলে নার্সিংহোম কৃর্তৃপক্ষ ফোন ধরেনি অভিযোগ মৃতের পরিবারের। তারা কলকাতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়, সেখানেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে।







