ফের বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে সুতি থানা এলাকার কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের বালিয়াঘাটি অঞ্চলে দুই গোষ্ঠীর লড়াইকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা শুধুমাত্র টেক্বা দেওয়ার জন্য বোমাবাজি করে।
স্থানীয় সূত্রে খবর, এদিন ৫ থেকে ৬টা বোমার আঘাতে আহত হয়েছেন একজন। এরপর, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য। এদিকে বোমাবাজির অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াঘাঁটি ফিডার ক্যানেলে ঘাট নিয়ে প্রথমে দু’পক্ষের বচসার জেরে শুরু হয় গন্ডগোল। বৃহস্পতিবার পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও শুক্রবার সকাল থেকে ফের এলাকায় শুরু হয় বোমাবাজি এবং কয়েক রাউন্ড গুলিও চলে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হলেও এখনও পর্যন্ত এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।







