ক্রাইমজেলা

আদালত চত্বরের বাইরে স্ত্রীকে খুন করার চেষ্টা স্বামীর, গ্রেফতার অভিযুক্ত

নদিয়ার কল্যাণী মহকুমা আদালত চত্বরের বাইরে স্ত্রীকে খুন করার চেষ্টা স্বামীর। ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত অভিযুক্তের। কল্যাণী জেএনএম হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি স্ত্রী। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ।
সূত্রের খবর, মঙ্গলবার কল্যাণী মহকুমা আদালতের বাইরে ঘটনাটি ঘটেছে। জখম স্ত্রীর নাম রূপালী হালদার। অভিযুক্ত স্বামীর নাম সুমন সাহা। বাড়ি নদিয়ার চাকদা থানার অন্তর্গত চাঁদুরিয়া এলাকায়। পরিবার সূত্রে খবর, তিনদিন আগে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে যায় রূপালী। এমনটাই অভিযোগ। চাকদা থানায় মিসিং ডায়েরিও করা হয়। এদিন আদালতের নির্দেশে কল্যাণী মহকুমা আদালতে আসেন স্বামী ও স্ত্রী। আদলত থেকে বেরোতেই ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে খুন করার চেষ্টা করে সুমন।
এরপর গুরুতর জখম অবস্থায় রূপালিকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুমনকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.