জেলা

কালিয়াগঞ্জ এর ডাঙ্গীপাড়ায় অসীম দেবশর্মার হাতে ৫০০০০/- টাকার চেক তুলে দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ!

কালিয়াগঞ্জ এর ডাঙ্গীপাড়ায় অসীম দেবশর্মার হাতে ৫০০০০/- টাকার চেক তুলে দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।আজ কালিয়াগঞ্জের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে গিয়ে টাকা তুলে দেন বিজেপী নেতা অসিত সরকার।

এদিন বিধায়ক জানান একদিকে জনগণের টাকায় কোটি কোটি টাকা খরচ করে তৃণমূলের যুবরাজের নব জোয়ারের কার্যক্রম চলছে।

অন্যদিকে টাকার অভাবে মৃত সন্তানের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পারায় লাগেজ ব্যাগে করে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়ায় নিজের বাড়িতে শেষকৃত্যের জন্য নিয়ে আসে মৃত সন্তানের বাবা। এর থেকে লজ্জার আর কিছু আছে?এই তৃণমূল সরকার শিক্ষা এবং সাস্থ্য সব শেষ করে দিয়েছে। বারবার তার উদাহরন আমরা দেখতে পাচ্ছি নিজের চোখ দিয়ে।তাই আমরা চাই পশ্চিমবঙ্গের মাটিকে তৃণমূল কংগ্রেসের হাত থেকে রক্ষা করতে। এদিন বিধায়ক জানান আমাদের প্রথম প্রচেষ্টা থাকবে মানুষের কাছে পৌছে তার সমস্যা বুঝে তার সমাধান করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.