নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:এবার পঞ্চায়েত নির্বাচনে দলের কাঁটা হয়ে দাঁড়িয়েছে নির্দল প্রার্থীরা। দলীয় চিহ্ন না পেয়ে যারা নির্দলে দাঁড়িয়েছেন তাদের কড়া বার্তা দিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র। তিনি হাতজোড় করে বলেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিন, না হলে দল আপনাদের পাশে থাকবে না।
নির্দল প্রার্থী হয়ে দলের ক্ষতি করবেন না। আপনাদের কোনও ক্ষোভ থাকলে সেটা দলকে জানান দল অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। যদি নির্দলরা মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে সারা জীবনের মত দলের দরজা আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে।
তিনি আরও বলেন, “নন্দীগ্রামে বিজেপি বেশি আসনে প্রার্থী দিতে পারেনি”। আগামী ৮ তারিখ ভোট আর তার আগেই যেন এই নির্দল প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে তৃনমূলের নেতৃত্বরা।







