কথায় আছে একজন মানুষের ব্যক্তিত্ব তার বাথরুম দেখলে বোঝা যায়। কথাটা অনেকাংশে সত্য। আমরা সাধারণত ঘর পরিষ্কার করতে বা ঘর সাজাতে ঘর সাজানোর জিনিস কিনতে ব্যস্ত থাকি। কিন্তু বাথরুম সাজানো বা পরিষ্কার করাকে আমরা তেমন গুরুত্ব দেই না। অথচ বাথরুম পরিষ্কার রেখে দুর্গন্ধমুক্ত রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বাথরুম যত পরিষ্কার থাকুক না কেন এর দুর্গন্ধ যেন যেতেই চায় না। যাই করা হোক না কেন বাথরুমের দুর্গন্ধ থেকেই যায়। কিন্তু আপনারা চাইলেই বাথরুম কে দুর্গন্ধমুক্ত রাখতেই পারেন। আজ ঘরোয়া এমন কিছু উপায় বলবো যা সহজেই বাথরুমের দুর্গন্ধ দূর করতে পারবেন আপনারাও। আসুন জেনে নিই বাথরুমের দুর্গন্ধ দূর করার কিছু কার্যকরী উপায়।
১| শৌচালয় খোলামেলা রাখুন
শৌচাগার খোলামেলা থাকলে বায়ু চলাচল ভাল হয়। এতে এক দিকে যেমন দুর্গন্ধ দূর হয়, তেমনই অন্য দিকে বাথরুমের দেওয়াল ও মেঝের আর্দ্রতার পরিমাণও হ্রাস পায়। ফলে দেওয়াল স্যাঁতসেঁতে হয় না। বাতাস বার করে দেওয়ার পাখা থাকলে তা চালিয়ে রাখতে পারেন। যত ক্ষণ সম্ভব খোলা রাখতে হবে বাথরুমের দরজাও।
২| ভিনেগার ও লেবু দূর করবে দুর্গন্ধ
লেবু তো প্রায় সবার বাড়িতেই থাকে। এই লেবুও কিন্তু বাথরুমের গন্ধ তাড়াতে কাজ করতে পারে। এক টুকরো লেবু কেটে নিয়ে বাথরুমের এক কোণায় রেখে দিন। এটি দুর্গন্ধ দূর করে সতেজ এক ধরনের গন্ধ দেবে। এক সপ্তাহ পরপর আগের টুকরোটি ফেলে নতুন টুকরো রাখুন। লেবুর পাশাপাশি বাথরুম দুর্গন্ধমুক্ত রাখতে ব্যবহার করতে পারেন ভিনেগারও। বাথরুমে ভিনেগার মুখখোলা পাত্রে ভিনেগার রেখে দিন। ১৫ দিন পরপর পাল্টে দেবেন। এটি অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
৩| মোমবাতি রাখুন
ছোট একটি সুগন্ধি মোমবাতি বাথরুমে রাখুন। এটি বাথরুমের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখবে। তবে খুব কড়া গন্ধের মোমবাতি ব্যবহার করবেন না।
৪| ভেজা তোয়ালে
বাথরুমে দুর্গন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভেজা তোয়ালে রেখে দেওয়া। তাই বাথরুমে ভেজা তোয়ালে না রেখে,কড়া রোদে শুকিয়ে রাখলে বাথরুম দূর্গন্ধ মুক্ত থাকবে।
৫| রুম ফ্রেশনার ব্যবহার করুন
খুব সহজে বাথরুমের গন্ধ দূর করার যায় রুম ফ্রেশনার ব্যবহার করে। আপনি রুমের যে ফ্রেশনারটা ব্যবহার করেন সেটি বাথরুমেও ব্যবহার করতে পারেন। হালকাকরে রুম ফ্রেশনার দিয়ে বাথরুমে স্প্রে করে ফেলুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে দুর্গন্ধ গায়েব হয়ে যাবে।







