রাজ্য

মিগজাউমের আংশিক প্রভাব বাংলাতেও, হাজার হাজার চাষির ক্ষতির কথা লিখে মুখ্যসচিবকে চিঠি শুভেন্দুর

মিগজাউমের কিছুটা প্রভাব পড়েছে বাংলাতেও। এতে আলু ও ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ তুলে এবার ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সাহায্যের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মর্মে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন তিনি।

শুভেন্দুর তোপ, ‘রাজ্য সরকার কার্শিয়াঙে বিয়েবাড়ি সামলাতে ব্যস্ত।’ হুগলির গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ধান, যাকে চলতি কথায় বাটা বলা হয়, তা নেওয়ার অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, বিনামূল্যে শালবনি , ঘাটাল, বর্ধমান , বাঁকুড়া, হুগলি, আরামবাগ , ধনেখালি , হাওড়া-সহ রাজ্যের নানান আলু-জোনে পাঞ্জাবের আলু বীজ দেওয়া হোক। অকাল বৃষ্টির দরুন রাজ্যের বিস্তীর্ণ চাষযোগ্য এলাকায় ৫০ শতাংশ চাষি ধান তুলতে পারেননি। তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারের তরফে। মুখ্যসচিবকে লেখা চিঠিতে এমনই দাবি শুভেন্দুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.