রাজ্য

রেকর্ড সংখ্যক পুজো উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী, চতুর্থীর মধ্যেই সম্পন্ন হবে কর্মসূচি

বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ সেটা সকলেরই জানা। তবে দুর্গোৎসব আপামোড় বাঙালির অন্যতম বড় উৎসব। এবার সেই পুজোকে কেন্দ্র করে ফের রেকর্ড তৈরি করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের পুজোয় প্রায় ৩ হাজার পুজো মন্ডপ উদ্বোধনের পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী বলে জানা গেছে রাজ্যের শাসক দল সূত্রে। মহালয়ার আগে থেকেই শুরু হয়েছে এই কর্মসূচি। পাশাপাশি জানা গেছে এই কর্মসূচির মাধ্যমে সমস্ত পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর শেষ করবেন আগামী চতুর্থীর মধ্যেই।

রাজ্যে ক্ষমতায় আসার আগে তিনি বহুদিন সাংসদ হিসেবেও দায়িত্ব সামলেছেন। এমনকি সেই সময়ও নিয়মিত পুজো উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১১ সালে মুখ্যমন্ত্রীর আসনে বসে রাজ্যের দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছিলেন। তবে তারপরেও সেই পুজো উদ্বোধনের ধারা অব্যাহত রেখেছেন তিনি। তাই অন্যান্য বারের মতো এবারও পুজো উদ্বোধনী নেমে পরেছেন রাজ্য মুখ্যমন্ত্রী। এমনকি গত ২০ শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার আগের দিন থেকেই শহর কলকাতায় পুজো উদ্বোধন নেমে পরেছেন মুখ্যমন্ত্রী। তবে পিতৃপক্ষ থাকায় তিনি দেবী দুর্গার মূর্তি উদ্বোধন না করে শুধু মাত্র ‘প্যান্ডেল উদ্বোধন’ করেন।

দেবীপক্ষ সূচনা আগেই প্যান্ডেল উদ্বোধন শুরু করে দেওয়ার ফলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে কড়া ভাষায় আক্রমণ করতে দেরি করেননি। এরপর মহালয়ারতেও বাবুবাগান, সেলিমপুরপল্লী-সহ বিভিন্ন পুজোর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ফিরহাদ হাকিমের পুজো হিসেবে পরিচিত চেতলা অগ্রণী ক্লাবে গিয়ে দেবীর চোখ আঁকেতে দেখা যায়। এবার জেলার দুর্গা পুজোগুলো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে তিনি সশরীরে সেখানে উপস্থিত থাকবেন না। ভার্চুয়ালি এই পূজো মিন্ডপগুলির উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে পুজো উদ্বোধনের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন জিএসটি কার্যকর নিয়েও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.