বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে ইতু পূজার ব্রত উল্লেখযোগ্য। ইতু পূজা সাধারণত মহিলাদের ব্রত। কার্তিক মাসের সংক্রান্তিতে (মাসের শেষ দিন) এই ব্রত শুরু হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই ব্রত পালন করা হয়। অগ্রহায়ণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্য দিয়ে।
একটি মাটির পাত্রে মাটি ভরে কচু, কলমি লতা, আখ, শুষনি, ধান, পাঁচ কলাই প্রভৃতি (পারিবারিক প্রথা অনুসারে গাছ এবং রীতির পরিবর্তন হয়) গাছ এবং বীজ বপন করে ইতু বানিয়ে তাকে পূজা করা হয়। প্রতি দিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করা এই পুজোর রীতি। এ ছাড়াও প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পূজা করাতে হয় এবং ইতুর ব্রত কথা শুনতে হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে পূজার পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতুর বিসর্জন দিতে হয়।
কবে শেষ এই পুজো:
কথিত আছে ইতু পুজার ব্রত যে নারীরা রাখেন তাদের জীবনে কখনও কষ্ট থাকে না। বিশ্বাস করা হয়, নারীরা সন্তানবতী হন। এই মাসের প্রতি রবিবার এই পুজো করলে সূর্যের পুজো করা হয় বলে মনে করা হয়। যা চলতি বছর শুরু হয়েছে ১৬ নভেম্বর শনিবার থেকে। শেষ হবে ২৪ অগ্রহায়ণ, রবিবার ১৫ ডিসেম্বর।







