প্রত্যেকটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ে নিজের স্থান পরিবর্তন করে থাকে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র হিসাবে প্রত্যেকটি গ্রহ এক একটি রাশিতে অবস্থান করে থাকে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, প্রত্যেকটি গ্রহের উদয়, বক্রী ,তার গোচর বা অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়ে বিশ্বের সমস্ত মানুষের উপর বা দ্বাদশ রাশি চক্রের জাতক-জাতিকার উপর। জ্যোতিষশাস্ত্র মতে,গ্রহরাজ হিসাবে বিবেচনা করা হয় শনি কে। ন্যায়বিচার এবং কর্মের ফলের দাতা হলেন শনি। মানুষের কর্ম যেমন হয় সেই হিসাবেই তিনি ফল দান করেন। শনি তাঁর নিজের রাশি কুম্ভ-তে অবস্থান করবেন ২০২৫ সাল পর্যন্ত। ২০২৪ সালে আবার তাঁর অবস্থানে এক আমূল পরিবর্তন ঘটবে। অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কি রামের মতে, শনিদেব কুম্ভ রাশিতে উপবিষ্ট আছেন এবং ২০২৫ সাল পর্যন্ত তিনি কুম্ভ রাশিতেই অবস্থান করবেন। ২০২৪ সালে, তাঁর এই অবস্থানে ঘটবে এক আমূল পরিবর্তন। আগামী বছরের ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত শনিদেব অধিষ্ঠিত থাকবেন এবং ১৮ মার্চ শনিদেব উদিত হবেন।
আবার ২৯ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত শনিদেবের বক্রী অবস্থানে থাকবে।শনিদেবের এই অবস্থান পরিবর্তনের ফলে, দ্বাদশ রাশি চক্রের সমস্ত জাতিকা-জাতিকার জীবনে এক বিশাল প্রভাব পড়বে। তিনটি রাশির জাতিকা-জাতিকার ভাগ্য এই সময় পরিবর্তিত হতে যাচ্ছে।
মেষ:
মেষ রাশির জাতক-জাতিকারা ব্যবসায় উন্নতি করবে। স্বাস্থ্য সম্পর্কিত সব রকম সমস্যা থেকে মুক্তি লাভ করবে।আয়ের নিত্য নতুন পথ খুলে যাবে। সবদিক থেকেই উন্নতি শুরু হবে।বিবাহিত জীবন হবে সুখের এবং সঙ্গীর সহযোগিতা মিলবে।আধ্যাত্মিকতার প্রতি মন যাবে।
বৃষ:
এই রাশির জাতক-জাতিকারা চাকরিতে ভালো সুফল পাবে। বিদেশ যাওয়ার সুযোগ হতে পারে।পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ইন্টারভিউতে সাফল্য আসবে।
মিথুন:
মিথুন রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে সাফল্য পাবেন এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা আছে। দীর্ঘ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে।শুভ কাজে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে।পরিবারে স্বাস্থ্য ভাল থাকবে।







