বক্স অফিস কাঁপাচ্ছে খাদান। এই সিনেমার প্রমোশনের শুরুর দিন থেকে বিভিন্ন মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন অভিনেতা তথা প্রয়োজন দীপক অধিকারী ও তার টিম খাদান। এবার ছবি মুক্তির পরে কোন মন্দিরে গেলেন নায়ক?। সফর সঙ্গী ছিলেন নায়িকা ইধিকা পাল।
গত ২০ ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে খাদান। তারপরে চারদিন পেরোতে না পেরেতেই বক্স অফিসের শোরগোল ফেলে দিয়েছে এই সিনেমা। ইতিমধ্যেই প্রায় ৩ কোটির উপর ব্যবসা করেছে খাদান। এবার তারাপীঠ মন্দির ও নৈহাটির বড়মার পর এবার কালীঘাটে দেব। এই সিনেমার নায়িকাকে সঙ্গে নিয়ে খাদানের আরও সাফল্য কামনায় কালীঘাটের মন্দিরে প্রযোজক তথা অভিনেতা।
নীল জিন্স আর অফ হোয়াইট রঙের শোয়েট শার্টে ও কপালে তিলক কেটে মন্দিরে ঢুকতে দেখা যায় নায়ককে। অভিনেতা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতেই উপচে পরে অসংখ্য মানুষের ভিড়। পুজো দিয়ে বেরিয়ে এসে ভক্তদেরকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায় দেব।







