আবহাওয়া

শীতের তীব্রতা বাড়ছে, দেশের বিভিন্ন অংশে তুষারপাতের আশঙ্কা

ভারত মৌসম বিভাগ (IMD) আগামী কয়েকদিনের জন্যে দেশের একাধিক অংশে অ্যালার্ট জারি করেছে। দেশের রাজধানী দিল্লিত এবং তার আশপাশের এলাকায় হঠাত্‍ করে ঠান্ডা বেড়ে গেছে। রবিবার এই মরশুমের শীতলতম সকাল অনুভব করেছে দিল্লি। দেশের উত্তরদিকের একাধিক রাজ্যে তুষারপাতের অ্যালার্ট জারি করল আইএমডি।

কলকাতাতেও ঠান্ডা

এদিকে কলকাতাতেও হু হু করে হঠাত্‍ ঠান্ডা। সোমবার সকালে তাপমাত্রা এক ধাক্কায় নেমে চলে গেল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। । সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই একেবারে পরিষ্কার হয়ে যাবে আকাশ। অর্থাত্‍ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঠান্ডার স্পেল কলকাতাতেও শুরু।

আইএমডি-র পূর্বাভাস

আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কেরল, তামিলনাড়ু, পুদুচেরী, করাইকলের আলাদা আলাদা জায়গায় বজ্র-বিদ্যুত্‍ সহ বৃষ্টি হবে।

জম্মু-কাশ্মীর, লাদাখ , গিলগিট, বাল্টিস্তান, মুজফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে ছিটেফোঁটা বৃষ্টি কিম্বা বরফপাত হতে পারে। আইএমডি ১২ ডিসেম্বর হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জায়গায় বরফপাতের সতর্কতা জারি করেছে।

কুয়াশার আশঙ্কা

এদিকে এই সময়ে মধ্যপ্রদেশ, হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়ের নানা এলাকায় ঘন কুয়াশার সম্ভাবানা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.